মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাহবুব আলমের তত্ত্বাবধানে, এসআই (নিঃ) আশীষ কুমার দাসের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
০৩ মে ২০২৬ খ্রিঃ রাত ১০টা ৩৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর সাকিনস্থ ওসমান আলী পৌর স্টেডিয়ামের গ্যালারির উত্তর পাশে ফাঁকা জায়গায়, পায়ে চলার রাস্তার উপর থেকে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ রাতুল ইসলাম (২৫), পিতা- আব্দুল করিম, মাতা- লাকী বেগম, বর্তমান ঠিকানা: ইসদাইর, গাবতলী প্রাথমিক বিদ্যালয়ের পাশে (আলীর বাড়ির ভাড়াটিয়া), থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ।
২। মোঃ রোকন (২৫), পিতা- মোঃ রিফাত, মাতা- নুপুর, বর্তমান ঠিকানা: তল্লা, আজমেরীবাগ (মুন্সীর বাড়ির মেস), থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ।
৩। লাম সজিব (২৪), পিতা- লিটন, মাতা- পারভীন বেগম, বর্তমান ঠিকানা: তল্লা, আজমেরীবাগ (মুন্সীর বাড়ির মেস), থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ।
গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।