সিদ্ধিরগঞ্জে ৪২ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী ও ডাকাতি প্রস্তুতি মামলায় ৪ জন গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ০৪ মে ২০২৬ খ্রিঃ ভোর ৪টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৬নং ওয়ার্ডের এসও মিম বিরিয়ানি হাউজের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৪২ পুরিয়া হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—
১। সাইফুল ইসলাম রানা (২৬), পিতা: মৃত শহিদুল ইসলাম শহিদ, স্থায়ী ঠিকানা: কালীবাড়ী, সবুজবাগ, থানা: আমতলী, জেলা: বরগুনা; বর্তমান ঠিকানা: কদমতলী (কলেজপাড়া), থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।

পরবর্তীতে একই দিন ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢাল সংলগ্ন এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতি প্রস্তুতির অভিযোগে আরও ৪ জনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ২টি ছুরি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
২। মোঃ মনির হোসেন ওমর (২৮), পিতা: মৃত আবুল হাসেম, ঠিকানা: তারাবো পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
৩। মোঃ রমজান (২৮), পিতা: আবুল খায়ের, স্থায়ী ঠিকানা: মুপ্তিরকান্দি, মতলব উত্তর, চাঁদপুর; বর্তমান: শিমরাইল (উত্তরপাড়া), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৪। মোঃ রিয়াজ (২৩), পিতা: মোঃ হাবিব, স্থায়ী ঠিকানা: ডোংরিয়া, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ; বর্তমান: হিরাঝিল মুক্তিনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৫। সবুজ (৪৭), পিতা: মৃত আব্দুল ওয়াদুদ, মাতা: মিনারা, ঠিকানা: পশ্চিম বাইশপুর, মতলব দক্ষিণ, চাঁদপুর; বর্তমান: গোদনাইল (মন্ডলপাড়া, আহমদ ডাক্তার বাড়ি ভাড়াটিয়া), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডাকাতি প্রস্তুতি মামলায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক ও ডাকাতিসহ যেকোনো অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *