রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৩,২০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেল জনাব মোঃ মেহেদী ইসলামের নেতৃত্বে অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা জনাব এ.আইচ. এম সালাউদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের অন্তর্গত পশ্চিমগাঁও সাকিনস্থ ধৃত জোসনা বেগম (৪৬)-এর বসতঘরের ভিতরে অভিযান পরিচালনা করে ১। শাহেদ (২৬), পিতা- সিরাজুল ইসলাম, সাং- জেলা পরিষদ, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ এবং ২। বিপ্লব (২৬), পিতা- বিল্লাল, সাং- জেলা পরিষদ, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ—তাদেরকে সর্বমোট ৩,২০০ (তিন হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *