প্রভাষক মামুন ও আলফাতকে সাতক্ষীরা জেলা গণসংহতির অভিনন্দন

আব্দুর রশিদ:

গণসংহতি আন্দোলন (জিএসএ)-এর জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় সাতক্ষীরার কৃতি সন্তান প্রভাষক মো. মামুনুর রহমান ও মো. আলফাত হোসেনকে অভিনন্দন জানিয়েছে গণসংহতি আন্দোলন, সাতক্ষীরা জেলা কমিটি।

বিবৃতিদাতারা হলেন— সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলনের যুগ্ম আহ্বায়ক প্রভাষক মো. মিজানুর রহমান, সদস্য সচিব রুবেল গাইন, যুগ্ম সদস্য সচিব সাংবাদিক রবিউল ইসলাম, সদস্য প্রভাষক স্বপ্না রানী সিংহ, শ্রী সুকুমার চক্রবর্তী, প্রভাষক গোলাম মোস্তফা, মাস্টার ফজলুল হক, মাস্টার আমিনউদ্দিন, সাংবাদিক আব্দুর রশীদ, মো. সুরাত আলী, নাসরিন নাজরানা বেবি, প্রভাষক যামিনী কুমার মণ্ডল, জি.এম. মাহফুজ, শ্রমিক নেতা আব্দুল্লাহ বিশ্বাস, আশরাফ সরদার প্রমুখ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “গণসংহতি আন্দোলন (জিএসএ) গণমানুষের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে লড়াই-সংগ্রাম অব্যাহত রেখেছে। সাতক্ষীরার দুই কৃতি সন্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।”

তারা আরও বলেন, প্রভাষক মামুনুর রহমান ও আলফাত হোসেনের অগ্রযাত্রা সাতক্ষীরায় গণসংহতি আন্দোলন এবং স্থানীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ৮ ও ৯ মে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রের সম্মেলনে গণসংহতি আন্দোলনের বিশেষ সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে দলীয় নেতাকর্মীদের সমর্থনে সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক প্রভাষক মো. মামুনুর রহমান ও যুগ্ম আহ্বায়ক মো. আলফাত হোসেনকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত করা হয়।

উক্ত সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান কৃষকনেতা দেওয়ান আবদুর রশীদ নিলু এবং নির্বাহী সমন্বয়কারী পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ডা. আবুল হাসান রুবেল। সম্মেলনে ২১ সদস্যের সম্পাদকমণ্ডলী এবং ২১৫ সদস্যের জাতীয় পরিষদ ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *