চালকের ঘুমে দুর্ঘটনায় লাশবাহী অ্যাম্বুলেন্স

আমির হোসেন:

ঝালকাঠির নলছিটিতে রোববার (১০ মে) সকালে পীর মোয়াজ্জেম হোসেন সড়কের আখরপাড়া এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্স চালকের ঘুমের কারণে দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন যুবদল নেতা এ হান্নান হাওলাদার এ প্রতিবেদককে জানান, রোববার সকালে তিনিসহ কয়েকজন মুসল্লি ফজরের নামাজের পর সড়কে হাঁটাচলা করছিলেন। এসময় দ্রুতগতির অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে পড়ে যায়। তারা দ্রুত গাড়ির ভেতরে থাকা সবাইকে উদ্ধার করেন।

পরে উদ্ধারকৃত যাত্রীরা জানান, অতিরিক্ত ট্রিপ থাকার চাপে চালক গত দুই দিন ঘুমাতে পারেননি। তাই চালকের অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *