মোঃ আরফাতুল ইসলাম:
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটি X20 ইংল্যান্ডে শুভ উদ্বোধন হলো “হাটহাজারী গ্রোসারি” মিট শপের। প্রবাসী বাংলাদেশিদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে আধুনিক ও মানসম্মত সেবা নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ গোলাম মোস্তফা রুবেল, মোহাম্মদ মোরশেদ ও আশিকের উপস্থিতিতে রোববার (১৭ মে) বাদ মাগরিব পবিত্র খতমে কোরআন পাঠ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় “হাটহাজারী গ্রোসারি”।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, “হাটহাজারী গ্রোসারি”-তে দেশীয় ও আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্য, তাজা শাক-সবজি, মাছ-মাংস, গ্রোসারি আইটেমসহ দৈনন্দিন প্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্য পাওয়া যাবে। বিশেষ করে তাজা গরু ও ছাগলের মাংসের জন্য থাকছে হোম ডেলিভারি সুবিধা।
উদ্বোধন উপলক্ষে সম্মানিত গ্রাহকদের জন্য প্রথম সপ্তাহজুড়ে আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা আশা প্রকাশ করেন, নতুন এই সুপারশপ তাদের কেনাকাটাকে আরও সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য করে তুলবে।
“হাটহাজারী গ্রোসারি” কর্তৃপক্ষ সকল প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেছেন।