স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালী জেলা মার্শাল আর্ট এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও নবনির্বাচিত জেলা কমিটির সভাপতি এবং নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোকে ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ মে, রোববার সন্ধ্যা ৭টায় নবনির্বাচিত জেলা কমিটির সাধারণ সম্পাদক, জাতীয় ও আন্তর্জাতিক কোচ ও রেফারি আশরাফুল আলম সুমনের নেতৃত্বে সভাপতির বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা কমিটির নেতৃবৃন্দ সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মার্শাল আর্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ও সেনবাগ উপজেলা বিএনপির সদস্য তপন মাহমুদ, জেলা কমিটির সহ-সভাপতি ও সোনাইমুড়ী উপজেলা বিএনপির সভাপতি মোঃ দিদার হোসেন, জেলা কমিটির অর্থ সম্পাদক ও স্কিল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক মোঃ গিয়াস উদ্দিন মিঠু, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় মার্শাল আর্ট কোচ মোহাম্মদ আলী, জেলা কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মেজর মন্নান কলেজের সহকারী অধ্যাপক আবদুল মালেক, জেলা কমিটির শিক্ষা ও সাহিত্য সম্পাদক ও নোয়াখালী সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সহকারী অধ্যাপক ফখরুল ইসলাম, জেলা কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক এবং ক্যাব সেনবাগ উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক মোঃ রেজাউল করিম (রাজু), জেলা কমিটির দপ্তর সম্পাদক ও নোয়াখালী সরকারি আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক (শরীরচর্চা) জিয়াউল হায়দার, জেলা কমিটির প্রচার সম্পাদক সাংবাদিক আরিফুল ইসলাম শাহিন, জেলা কমিটির সদস্য সৈয়দ রেজায়ের রাব্বি মাহবুব, জেলা কমিটির সদস্য মহিউদ্দিন চৌধুরী সুজনসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতি মাহবুব আলমগীর আলো বলেন, নোয়াখালী জেলা মার্শাল আর্ট এসোসিয়েশন একটি জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া সংগঠন, যা নতুন কুঁড়ি স্পোর্টসের আওতাভুক্ত। তিনি নোয়াখালী জেলার সকল উপজেলায় মার্শাল আর্টের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।