Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
মেসির রেকর্ড ভাঙলেন রাফিনিয়া, নতুন ইতিহাস বার্সেলোনার - দৈনিক স্বাধীন সংবাদ

মেসির রেকর্ড ভাঙলেন রাফিনিয়া, নতুন ইতিহাস বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক:

উড়ছেন রাফিনিয়া-ইয়ামাল, উড়ছে বার্সেলোনাও। লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো প্রথম ছয় ম্যাচে ২৮ গোল করেছে। লিগের ইতিহাসে এই সময়ের মধ্যে তাদের চেয়ে বেশি গোল করেছে কেবল সেভিয়া—১৯৪০-৪১ মৌসুমে প্রথম ছয় ম্যাচে ৩২ গোল করেছিল তারা। তবে বার্সেলোনা নিজেদের ছয় ম্যাচেই জয় পেয়েছে।গতকাল বুধবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রেসিং স্যান্টান্ডারকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করে বার্সেলোনাকে সামনে থেকে নেতৃত্ব দেন দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। এ ছাড়া একটি করে গোল করেছেন জোয়াও ক্যান্সেলো, গ্যাব্রিয়েল জেসুস ও লামিনে ইয়ামাল।মৌসুমের শুরুতে রাফিনিয়ার দুর্দান্ত ফর্মের সঙ্গে তুলনা চলে আসছে বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসির। ২০১২-১৩ মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে প্রথম সাত ম্যাচে ১০ গোল করেছিলেন মেসি। আর রাফিনিয়া সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম সাত ম্যাচে করেছেন ১১ গোল। সব মিলিয়ে ১৪ গোলে অবদান রেখেছেন ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড—১১ গোলের পাশাপাশি করেছেন ৩টি অ্যাসিস্ট।মেসি ২০১৭-১৮ মৌসুমে বার্সেলোনার জার্সিতে লা লিগার প্রথম ছয় ম্যাচে করেছিলেন ৯ গোল। এরপর আর কোনো বার্সেলোনা খেলোয়াড় সেই কীর্তি ছুঁতে পারেননি। এবার সমানসংখ্যক ম্যাচে ৯ গোল করে সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন রাফিনিয়া।তার সঙ্গে দারুণ রসায়ন গড়ে উঠেছে স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের। চলতি লা লিগায় ইয়ামালের গোলসংখ্যাও এখন ৭। রাফিনিয়া-ইয়ামাল জুটি মিলে করেছে ১৬ গোল। ৮৬ বছরের মধ্যে স্প্যানিশ লিগে কোনো আক্রমণ জুটির এটিই সর্বোচ্চ গোলসংখ্যা। এর আগে ১৯৪০-৪১ মৌসুমে সেভিয়ার ক্যাম্পানাল ১২ ও তোরেনতেগুই ৭ গোল করে জুটি হিসেবে ১৯ গোল করেছিলেন ছয় ম্যাচে।লা লিগায় এখন পর্যন্ত নিজেদের ছয় ম্যাচের সবকটিতেই জিতেছে বার্সেলোনা। ১৮ পয়েন্ট নিয়ে তারা টেবিলের দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে আছে।রাফিনিয়া-ইয়ামাল ছাড়াও চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে গোল পেয়েছেন আরও ছয়জন। সব মিলিয়ে লা লিগার প্রথম ছয় ম্যাচে ২৮ গোল করেছে ব্লাউগ্রানা ক্লাবটি, যা ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ।এ ছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচে বার্সেলোনার গোল ৩৩টি। এর মধ্যে একটি ম্যাচ ছিল চ্যাম্পিয়ন্স লিগের। টানা পাঁচ ম্যাচে অন্তত পাঁচটি করে গোল করেছে ফ্লিকের শিষ্যরা।ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা ‘মিস্টারচিপ’-এর তথ্য অনুযায়ী, কোনো মৌসুমের শুরুতে টানা সাত ম্যাচ জয়ের পাশাপাশি অন্তত ৩৩ গোল করার কীর্তি ১১১ বছর ধরে বার্সেলোনার ছিল না। একই সঙ্গে স্প্যানিশ লিগের ইতিহাসে প্রথম ছয় ম্যাচে শতভাগ জয় এবং অন্তত ২৮ গোল করার নজিরও আর কোনো দলের নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *