Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
পুশইন ঠেকাতে ঘাশুড়িয়া সীমান্তে ২০ বর্ডার গার্ড বিজিবির কঠোর নজরদারী।।৫ ব্যক্তির পুশইন রুখে দিল বিজিবি।। - দৈনিক স্বাধীন সংবাদ

পুশইন ঠেকাতে ঘাশুড়িয়া সীমান্তে ২০ বর্ডার গার্ড বিজিবির কঠোর নজরদারী।।৫ ব্যক্তির পুশইন রুখে দিল বিজিবি।।

দিনাজপুরের হিলি থেকে মাহবুব হোসেন মেজরের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিতঃ

৬ জুন ভোর আনুঃ ৪ টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার মংলা ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে ৫ ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএস এফ)। এসব পবি এস এফের পুশইনের চেষ্ঠা ব্যার্থ করে দিয়েছে ২০ বর্ডার গার্ড বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।
তিনি বলেন শনিবার ভোর রাতে মংলার ঘাসুড়িয়া সীমান্তের ওপারে ভারতীয় চকগোপাল এলাকার ২৮৮ নম্বর মেইন পিলারের ৪০-এস থেকে ৪৮-এস সাব-পিলার এলাকা দিয়ে তাদের পুশ-ইনের চেষ্টা করে ভারতীয় বিএসএফ। এ সময় বিজিবি সদস্যরা প্রতিহত তাদের সরিয়ে নেয় বিএসএফ সদস্যরা।‘ঘটনার পরপরই আমি ওই এলাকা পরিদর্শন করেছি। সেখানে অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। পাশাপাশি জনবল বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনোভাবেই বিএসএফ কোনো ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দিতে না পারে।’
তিনি আরও বলেন, বর্তমানে এ এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তের ওপারে কোনো লোকজন দেখা যাচ্ছে না। তবে আমরা কোনো কিছুকেই ছোট করে দেখছি না। ওই এলাকায় টহল ও পোস্টের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।’
ভারত থেকে অবৈধপথে কোনো মানুষ যেন হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে বিজিবির টহল বাড়ানো হয়েছে। এছাড়া বিভিন্ন সীমান্তগুলোতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিজিবি কঠোর নজরদারি রাখা রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *