জোরারগঞ্জ থানার বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৬ আসামি গ্রেপ্তার

এন আলম রাসেল চৌধুরী:

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্তসহ মোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরীর তত্ত্বাবধান ও নির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে পৃথক পৃথক স্থানে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মামুন হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় আল আকসা জুমা মসজিদের সামনে থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন মো. জীবন (১৯) ও মোহাম্মদ রাজু (২৫)। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই কর্মকর্তা খিলমুরারী এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি মীর হোসেন (৪৫)-কে গ্রেপ্তার করেন।

অন্যদিকে, এসআই মো. সালেহ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ কাটাছড়া ইউনিয়নের ছত্তর ভূইয়াহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী অলি উল্লা (৪৫)-কে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

এছাড়া এএসআই (নিরস্ত্র) এমদাদুল হক মিলন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. সাদেক হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

পৃথক আরেক অভিযানে বারইয়ারহাট বাজার এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরার অভিযোগে মো. জসিম (৩৯)-কে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জোরারগঞ্জ থানা এলাকায় মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *