Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
জনগণের কল্যাণে কাজ করতে হবে: এমপি মিলন - দৈনিক স্বাধীন সংবাদ

জনগণের কল্যাণে কাজ করতে হবে: এমপি মিলন

খসরু মৃধা:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নকে জাতীয় অগ্রগতির মূল ভিত্তি হিসেবে গুরুত্ব দিতেন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। উপজেলা সম্মেলন কক্ষে আর্থিক সহায়তার চেক এবং জিআর খাদ্যশস্য (চাল) বিতরণকালে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এসব বলেন।

সোমবার (৮ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা সম্মেলন কক্ষে আর্থিক সহায়তার চেক এবং জিআর খাদ্যশস্য (চাল) বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।

অনুষ্ঠানে উপজেলার জামালপুর, বক্তারপুর ও নাগরী ইউনিয়নে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৩০৬ জন ব্যক্তি/পরিবারের প্রত্যেককে ৩০ কেজি জিআর খাদ্যশস্য (চাল), অধিক ক্ষতিগ্রস্ত ৪ জনকে ৭ হাজার ৫শত টাকা করে চেক এবং উপজেলার ২৭টি মাদ্রাসা-এতিমখানায় ৩১ টন চাল বিতরণ করা হয়। এছাড়াও গাজীপুর পল্লী সমিতি-১ এর পূবাইল গ্রিড সংলগ্ন শিমুলিয়া এলাকায় দুর্ঘটনায় নিহত শিক্ষিকা শারমিন ফেরদৌসীর পরিবারকে ৪ লাখ, আহত দিদারুল আলম তন্ময়ের পরিবারকে ৩ লাখ এবং পূজা রানীর পরিবারকে ১ লাখ মোট ৮ লাখ টাকার চেক প্রদান করা হয়।

এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান লাভলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. ইউসুফ আলী, কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আক্তার হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, কালীগঞ্জ জোনাল অফিসের এজিএম মো. আনিসুর রহমান, বোর্ড সভাপতি আল আমিন, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল আলম, ইউনিয়ন পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *