সূর্য আহমেদ মিঠুন:
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের চৌকস দক্ষতা ও দিকনির্দেশনায় আজ সোমবার (৮ জুন ২০২৬ ইং) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ (দুইশত) গ্রাম গাঁজা ও ১৭৫ (একশত পঁচাত্তর) পুরিয়া হেরোইনসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পাশাপাশি ডাকাতি প্রস্তুতি মামলায় ২ জন আসামি, চুরি মামলায় ২ জন, নারী ও শিশু নির্যাতন মামলায় ১ জন, ওয়ারেন্ট মূলে ১ জন এবং অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত ৬ জন আসামিসহ সর্বমোট ১৯ (উনিশ) জন আসামিকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।