আলমাস হোসাইন:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আশুলিয়া থানা শাখার অধীন ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে মো. শাকিল হোসেনকে সভাপতি, রমজান শিকদারকে সাধারণ সম্পাদক এবং মো. মেহেদী ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
শুক্রবার (০৫ জুন ২০২৬) সকালে আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার ও সাধারণ সম্পাদক ইসমাইল হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
৭৪ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটিতে অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আলিম মোল্লা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে তৌহিদ মাহমুদ, প্রচার সম্পাদক হিসেবে মাসুদ রানা, দপ্তর সম্পাদক হিসেবে ইমন হোসাইন এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে মো. সোলায়মান হোসেন দায়িত্ব পেয়েছেন।
কমিটির কাঠামো অনুযায়ী সহ-সভাপতি পদে ২৪ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৬ জন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন এবং সদস্য পদে ২ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আশুলিয়া থানা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্ব ধামসোনা ইউনিয়নে ছাত্রদলের সাংগঠনিক বিস্তার, শিক্ষার্থীদের অধিকার আদায় এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।
এদিকে নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. শাকিল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে রমজান শিকদার দায়িত্ব পাওয়ায় আশুলিয়া থানা ছাত্রদল, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। একই সঙ্গে সংগঠনের আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ছাত্রসমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা।