ডাসারে অপসাংবাদিকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ মাদারীপুর, অনুষ্ঠিত মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার :শরীফুল ইসলাম
মাদারীপুর জেলাধীন ডাসার ও কালকিনি থানা সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসী। অপসংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে
সোমবার (৮ই জুন ) দুপুর এক ঘটিকার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপাড় এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন,মাদারীপুরের ডাসার ও কালকিনিতে অপ-সাংবাদিকতা বৃদ্ধি পেয়েছে,ডাসারে সাংবাদিকতার নামে মানুষকে ব্লাকমেইল করা হচ্ছে, সাংবাদিকতার নামে চাঁদাবাজি করা হচ্ছে। আমরা এই অপসাংবাদিকতা চাই না। আমরা সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন করি নাই। আমরা হলুদ সাংবাদিক এবং ভিউ ব্যাবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করছি। এসময় বক্তারা তিন জন কথিত সাংবাদিকের নাম উল্লেখ করে বলেন, আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব ও অপসংবাদ ছড়িয়ে পড়ার মাত্রা উদ্বেগজনক পর্যায়ে বেড়েছে।
এমন প্রেক্ষাপটে অপসংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুস্থ তথ্য প্রচারের দাবিতে সচেতন নাগরিক সমাজ সোচ্চার হয়েছে। আমরা চাই মাদারীপুরের ডাসার ও কালকিনিতে কোন অপ-সাংবাদিকতা করতে দেবোনা। যারা অপ-সাংবাদিকতা করবে আমরা তাদের শক্ত হাতে দমন করবো।
বক্তারা বলেন, বিগত সরকারের আমলে সাংবাদিকতার আড়ালে কথিত অপ সাংবাদিকরা প্রশাসন ও সাধারণ জনসাধারণকে বিভিন্নভাবে হয়রানী করেছেন। মিথ্যা ও ভূয়া সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদাবাজি এবং মাদক কারবারিদের সহায়তা করা এসব হলুদ সাংবাদিকের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন,সচেতন নাগরিক সমাজের প্রধান মনির সরদার,মিঠু শিকদার,আব্দুস সালাম সরদার,সাবেক সেনা সদস্য জাকির হাওলাদার,হেলাল বেপারী, ফরহাদ সরদার,রেজাউল বেপারী,শাওন বেপারী,ফজলুল হক সরদার,কামরুল সরদার,কবির মাতুব্বরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সহ প্রায় তিন শতাধিক সচেতন নাগরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *