Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে রেড ক্রিসেন্টের ফুলেল শুভেচ্ছা - দৈনিক স্বাধীন সংবাদ

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে রেড ক্রিসেন্টের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট।

আব্দুর রশিদ, সাতক্ষীরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের পদাধিকারবলে চেয়ারম্যান হাবিবুল ইসলাম হাবিবকে বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ফুল ও ক্রেস্ট প্রদান করেন।

উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, সেক্রেটারি মো. ওমর ফারুক, নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, ফরিদা আক্তার বিউটি, মো. শফিকুল আলম বাবু, মো. জাহিদুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. শফিকুল ইসলাম, মো. মনিরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া ইউনিট লেভেল অফিসার হাসিবুল ইসলাম সোহান, যুব প্রধান মো. ইকবাল কাদির এবং সাবেক যুব প্রধান ইলিয়াস হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, হাবিবুল ইসলাম হাবিব জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *