টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ মশিউর রহমান:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল সদর (৫)-এর সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় প্রতিমন্ত্রী জোবায়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি আজ কক্সবাজারে উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে প্রায় ৪০ লাখ বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হবে।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান, টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *