গণবাজেটকে স্বাগত জানিয়ে জামালপুরে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের বিশাল আনন্দ মিছিল ও পথসভা

 

গণবাজেটকে স্বাগত জানিয়ে জামালপ

মো. আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ সরকারের ২০২৬ সালের গণবাজেট পাস হওয়ায় তা স্বাগত জানিয়ে জামালপুরে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও পথসভার আয়োজন করেছেন জেলা যুবদলের সদস্য সচিব ও জামালপুর সদর পৌরসভার আলোচিত মেয়র প্রার্থী মো. সোহেল রানা খান।

বাজেট পাসের পর দেশব্যাপী বিভিন্ন স্থানে আনন্দ-উৎসবের অংশ হিসেবে জামালপুর সদর পৌরসভার পশ্চিম ফুলবাড়িয়া পুরাতন ঈদগাহ মাঠে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী সোহেল রানা খানের আহ্বানে সেখানে সমবেত হন।

পরে জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে শফি মিয়ার বাজার মোড়, প্রধান সড়ক, মেডিকেল রোড, দয়াময়ী মোড় অতিক্রম করে বুড়ির দোকান মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপস্থিত নেতাকর্মীরা জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। এ সময় বক্তারা বলেন, জনকল্যাণমুখী বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনগণের জীবনমান আরও সমৃদ্ধ হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান বলেন,

“এই গণবাজেট দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। জনগণের কল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে প্রণীত এই বাজেট দেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। আমরা বিশ্বাস করি, জনবান্ধব নীতি ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে বাংলাদেশ আরও সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে।”

তিনি আরও বলেন,

“জনগণের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও গণতন্ত্রের ধারাকে সুসংহত করতে যুবদল সবসময় রাজপথে ছিল এবং থাকবে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

এ সময় জেলা ও উপজেলা যুবদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *