মোছাঃ নাছিমা খাতুন সুলতানাঃ নেত্রকোনা জেলা,সদর উপজেলার মেদনী ইউনিয়নের গড়কান্দা গ্রামের মৃত আব্দুল গফুর (সাহেদ আলীর) ছেলে মোঃ উজ্জ্বল মিয়া মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ তুলেছে।গত ৩১/৫/২৬ ইং তারিখে উল্লেখিত গ্রামে বিবাহিত ও আবিয়াতী লোকজন এর মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এসময় উভয় পক্ষের ফুটবল খেলোয়ার এর মধ্যে কথার কাটা কাটি ও হাতাহাতি হয়।এর জের ধরে একই গ্রামের মৃত ওয়াহেদ আলী ছেলে মোঃ আব্দুল কাশেম ও তার লোকজন মিলে। উল্লেখিত তারিখে রাতে ৯.৩০ মিনিটে উল্লেখিত বিষয়টি মিমাংসার লক্ষে উজ্জ্বল ও তার চাচা ছুটে যায়। এসময় পথরুদ করে অতর্কিত ভাবে দেশী অস্ত্র সস্ত্র নিয়ে আক্রমণ চালায় প্রতিপক্ষ কাশেম ও তার লোকজন এসময় উজ্জ্বল মিয়া গুরুত আহত হয়। আহত ব্যক্তির চিৎকারে আশেপাশে লোকজন দ্রুত এগিয়ে এসে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান কার কর্মরত ডাঃ রোগীর উন্নত চিকিৎসা জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।সে খানে উজ্জ্বল মিয়া মৃত্যু বরণ করেন। এ ব্যাপারে মৃতক উজ্জ্বল এর চাচা মোঃ চাঁন মিয়া বাদী হয়ে নেত্রকোনা সদর মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর একটি হত্যা মামলা দায়ের করেন প্রতিপক্ষ মোঃ আবুল কাশেম সহ ১১ জন কে আসামী করে ও অজ্ঞাত ৫/৭ আসামি রয়েছে।এই ঘটনা নিয়ে পুরো এলাকায় আলোচনা সমালোচনা ঝড় উঠে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক গন ও মানবাধিকার কর্মীগণ তথ্য সংগ্রহ করতে সরজমিনে গেলে গ্রাম ও এলাকাবাসী কাছে জানতে চাইলে তারা সত্যতা স্বীকার করে বলেন একটি ফুটবল খেলা কে কেন্দ্রর করে এমত অবস্থায় মারা ঠিক হয়নি, সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গ্রামবাসির দাবী। যায়া উজ্জ্বল হত্যা সাথে জড়িত সকল আসামিদের কে দূত গ্রেফতার করে। আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। এ ব্যাপারে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসন এর পদক্ষেপ কামনা করছে ভুক্তভোগী পরিবারবর্গ ও গ্রামবাসী সাধারণ জনগণ।