বরুড়া উপজেলা মডেল মসজিদে পেশ ইমাম, মুয়াজ্জিন ও খাদিম পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

মোঃআনজার শাহ

কুমিল্লার বরুড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পেশ ইমাম, মুয়াজ্জিন ও খাদিম পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গত ৮ অক্টোবর অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে তিন পদে প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।

প্রকাশিত ফল অনুযায়ী, পেশ ইমাম পদে রোল নম্বর ১১৬-এর প্রার্থী মুফতি আরিফ মাহমুদ প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এ পদে অপেক্ষমাণ তালিকায় আছেন রোল নম্বর ১১৫-এর মো. দেলোয়ার হোসেন এবং রোল নম্বর ১০৩-এর তাওফিক উদ্দিন রায়হান।
মুয়াজ্জিন পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন রোল নম্বর ২০২-এর ইফতেখারুল আলম। অপেক্ষমাণ তালিকায় রয়েছেন রোল নম্বর ২০৩-এর মাহমুদুল হাসান এবং রোল নম্বর ২০১-এর মো. ইটুপা পাটোয়ারী।

খাদিম পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন রোল নম্বর ৩০১-এর মো. আহসান উল্লাহ ও রোল নম্বর ৩০২-এর রেজওয়ান। এ পদে অপেক্ষমাণ তালিকায় আছেন রোল নম্বর ৩০৩-এর শাহ আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় সনদ যাচাই-বাছাই ও অন্যান্য প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র পাঠানো হবে। এ ছাড়া ফলাফলে কোনো ভুলত্রুটি ধরা পড়লে তা সংশোধন, বাতিল বা পরিবর্তনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।
প্রার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও প্রাথমিকভাবে নির্বাচিত হওয়া চূড়ান্ত নিয়োগের সমতুল্য নয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই নিয়োগ চূড়ান্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *