লীগ নেতার নামে এমপির ৩ লাখ টাকার বরাদ্দ: দশমিনায় রাজনৈতিক বিতর্কে নতুন আগুন ফেসবুকে সমালোচনার ঝড়

এম কিবরিয়া করিম

পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের নামে ৩ লাখ টাকার বিশেষ বরাদ্দ প্রদানের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। বরাদ্দপত্রের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে মুখোমুখি অবস্থানে নেমেছে বিভিন্ন রাজনৈতিক পক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান আলীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছিলেন এবং তিনি উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সম্প্রতি তার নামে ৩ লাখ টাকার বিশেষ বরাদ্দ অনুমোদনের একটি নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নথিটি প্রকাশের পর স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাদের দাবি, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে হামলা, মামলা, রাজনৈতিক দমন-পীড়ন ও গণতন্ত্র হরণের অভিযোগ তুলে যারা আন্দোলন-সংগ্রাম করেছে, তাদের প্রত্যাশার সঙ্গে এ ধরনের বরাদ্দ সাংঘর্ষি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *