শারীরিক সীমাবদ্ধতাকে হার মানিয়ে অলিম্পিকে স্বর্ণপদকের স্বপ্নে নয়ন

 

বিজয় কুমার, কুবি প্রতিনিধি:

সমাজ যাদের ’অক্ষম’ বলে অবজ্ঞার সাথে ঘরের কোণে বসিয়ে রাখতে চায়, তারাই মাঝে মাঝে বুক চিতিয়ে দাঁড়িয়ে যায় ইতিহাস বদলাতে, নতুন করে ইতিহাস জন্ম দিতে, ইতিহাসের পাতায় সাক্ষী হতে। শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখানো এমনই এক অদম্য তরুণের নাম নয়ন অধিকারী।

জন্মের পর থেকে ডান হাতের সঙ্গ ছাড়াই কাটিয়ে চলেছেন জীবনের স্বর্ণালি সময়। কিন্তু তাতে স্বপ্ন দেখা কিংবা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া থেকে থাকেনি একটু চিলতেও। বাঁ হাতের শক্তিতে আর মনের অদম্য জোরে তিনি এখন দেশের জাতীয় প্যারা ব্যাডমিন্টন দলের অন্যতম ভরসা। শুধু ব্যাডমিন্টনই নয়, ক্রিকেটেও সমান পারদর্শী নয়ন। খেলছেন বিসিবির ডিজেবল ক্রিকেট টিমে অলরাউন্ডার হিসেবে।

নয়ন পড়াশোনা করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষে। ঢাকা শহরের গলিতে বাবার সাথে ব্যাডমিন্টন খেলার যে আনন্দময় শৈশব শুরু হয়েছিল, তা আজ রূপ নিয়েছে পেশাদার খেলোয়াড়ি জীবনে। এশিয়ান প্যারা গেমসে পদকজয়ী ভারতীয় খেলোয়াড় পলক কোহলির খেলা দেখে তার ব্যাডমিন্টনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। পলক কোহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *