ওসি আফতাবের নেতৃত্বে অভিযানে চুরির মামলার আসামি গ্রেপ্তার

কামরুল ইসলাম:

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার বিশেষ অভিযানে চুরির মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও একাধিক গুরুতর অভিযোগে মামলা থাকার তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাবের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ওসি আফতাবের সঙ্গে এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান, এএসআই জুয়েল চাকমা এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন। অভিযানের সময় কোতোয়ালী থানার মামলা নং-১৭, তারিখ ০৭ জুন ২০২৬, পেনাল কোডের ৩৭৯ ধারায় দায়ের করা চুরির মামলার এজাহারভুক্ত আসামি মো. নুরুন্নবী (৩৭)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নুরুন্নবীর পিতার নাম মৃত মাহবুব আলম এবং মাতার নাম আছিয়া খাতুন। তিনি চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানাধীন হাজিরপুল এলাকার হাজী দিলা মিয়া মিস্ত্রি বাড়ি, ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে প্রাথমিক যাচাই-বাছাইয়ে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্বে একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ একাধিক ফৌজদারি ধারায় মামলা থাকার তথ্য পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা যায়, সিএমপির চান্দগাঁও থানার এফআইআর নং-৩৮/৩৮, তারিখ ২৮ জানুয়ারি ২০২১-এর মামলায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারার পাশাপাশি পেনাল কোড ১৮৬০-এর ১৪৩, ১৪৪, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩৩২, ৩৫৩ ও ১০৯ ধারাও অন্তর্ভুক্ত রয়েছে।

কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, নগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *