কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ঘাগড়ায় পবিত্র মহররম উপলক্ষে দোয়া, মিলাদ ও ধর্মসভার আয়োজন করা হয়েছে। গত ২৪ জুন, বুধবার বিকেলে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন ও হোসাইনিয়া পাক দরবার শরীফের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
স্থানীয় পল্লী চিকিৎসক, সাংবাদিক ও সুনামগঞ্জ জেলা সমন্বয়ক ডা. নাজমুল হুদা পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন আব্দুল জব্বার, আবদুল আহাদ, খোকন মিয়া, প্রতিবন্ধী কালারবাপ, মর্জিনা বেগম, মল্লিকা বেগম, মোছাঃ নাজমা খাতুন, মোঃ তারেক রহমান, জিয়াউর রহমান, মোঃ লাদেন, হাসনা আক্তার, জিয়াসমিন আক্তার ও মোছাঃ মদিনা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র মহররমের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং মানবতার কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান। পরে হোসাইনিয়া পাক দরবার শরীফের আয়োজনে বিশ্বশান্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।