
মোঃ আক্তার হোসেন বাবু :মুন্সীগঞ্জ জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৬/০৬/২০২৬ খ্রিঃসকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের কার্য্যলয়ে সামনে এই র্যালী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালীর নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত এবং পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার মৌসুমী মাহবুব; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ; উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মোহাম্মদ লুৎফর রহমান; জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের ভয়াবহ সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যগত ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ এবং এটি যুবসমাজের ভবিষ্যৎকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। বক্তারা মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও মাদকের অপব্যবহার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মাদক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়ন, অবৈধ মাদক পাচার রোধ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলা, সংস্কৃতি ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
সভা শেষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়।