এস. আই. সাগর চৌধুরী ভোলা:
আজ সন্ধ্যায় আগারগাঁও লায়ন্স ভবনে জমকালো অনুষ্ঠানে সকল লিও ও লায়ন ছিলেন আনন্দমুখর। শুভেচ্ছা বিনিময়, খোশগল্প, ভোজনসহ পুরো মুহূর্ত ছিল আনন্দে ভরা। লায়ন গভর্নর শহিদুল ইসলামকে কেক খাইয়ে দিচ্ছেন নবাগত কাউন্সিল চেয়ারম্যান লায়ন মোসলে উদ্দিন আহমেদ অপু। দ্বিতীয় ছবিতে নবাগত গভর্নর লায়ন মোঃ শহিদুল ইসলাম ও সদ্য বিদায়ী গভর্নর লায়ন মাসুদুজ্জামান মাসুম-এমজেএফকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পরিচালক, শিক্ষা অফিসার (ডিপিই) লায়ন শারমিন নাসিমা বানু। এ সময় লায়ন খান আখতারুজ্জামান-এমজেএফ, লায়ন শেখ মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যদের দেখা যায়।
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর ২০২৬-২০২৭ বর্ষের নবনির্বাচিত লায়ন গভর্নর (LION GOVERNOR) হিসেবে লায়ন মোঃ শহিদুল ইসলাম ১ জুলাই ২০২৬ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। ইতিপূর্বে সফল ও বিদায়ী গভর্নর মাসুদুজ্জামান মাসুম এমজেএফ, ডিস্ট্রিক্ট গভর্নর (২০২৫-২০২৬), অত্যন্ত হৃদ্যতা ও আন্তরিক পরিবেশে লায়ন্স ক্লাব আগারগাঁওয়ে সন্ধ্যায় ফুলেল শুভেচ্ছা, মিষ্টি বিতরণ ও কেক কাটার মাধ্যমে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন।
বিদায়ী গভর্নর লায়ন মাসুদুজ্জামান মাসুম এমজেএফ অত্যন্ত বিনয়ী, ভদ্র এবং সকলের ভালোবাসায় সিক্ত হয়ে তাঁর কর্মবর্ষে সমাজসেবায় সত্যিকার অর্থে অশেষ অবদান রেখেছেন, যা আজ সকল লায়নের মুখে মুখে ছড়িয়ে পড়েছে সুখ্যাতি, সম্মান ও প্রশংসা হিসেবে। ভালোবাসা, সম্মান ও মর্যাদা জোর করে আদায় করা যায় না; বিনয়, নম্রতা ও ভালোবাসার মাধ্যমেই এ সম্মান অর্জন মানুষের জীবনের আসল পরিধি। তাই তিনি মানবসেবার মহান ব্রত নিয়ে তা প্রমাণ করেছেন। ১৮৭৯ সালের ১৩ জানুয়ারি মেলভিন জনস (MELVIN JONES) লায়ন্স ক্লাব প্রতিষ্ঠা করেন। সেই থেকে অদ্যাবধি লায়ন্স ইন্টারন্যাশনাল আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপকতা, সম্মান ও মর্যাদা অর্জন করেছে।
লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫-বি-৩-এর ২০২৬-২০২৭ বর্ষের নবনির্বাচিত লায়ন গভর্নর (LION GOVERNOR) হিসেবে লায়ন মোঃ শহিদুল ইসলাম ক্ষমতার পালাবদলের মাধ্যমে নতুন নেতৃত্ব ও সমাজসেবার মানকে অনন্য পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নেতৃত্ব (Leadership) আরও গতিময় করার প্রত্যয় ব্যক্ত করেন। লায়ন সদস্য ও লিও সদস্যরা সমাজের অবহেলিত, আত্মপীড়িত ও বঞ্চিত মানুষের সেবায় সর্বত্র এবং সারা বিশ্বে একযোগে কাজ করে চলেছেন, যা বিশ্বব্যাপী প্রশংসিত।
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩ বাংলাদেশ-এর নতুন লায়ন গভর্নর ২০২৬-২০২৭ বর্ষের জন্য অত্যন্ত মিষ্টভাষী, বিনয়ী, নম্র, ভদ্র ও সজ্জন ব্যক্তি লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম। তিনি গত ৩০ জুন ২০২৬ রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন আকতার আহমেদ, গ্যাট (GET) চেয়ারপারসন শেখ আবু আরিফ ফেরদৌস কল্লোল, লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর বিদায়ী গভর্নর লায়ন মাসুদুজ্জামান মাসুম-এমজেএফ, ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর প্রফেসর ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন-এমজেএফ, ভাইস এরিয়া লিডার লায়ন শফিকুল ইসলাম শামীম, ১ম ভাইস জেলা গভর্নর রাসেল, ২য় জেলা গভর্নর লায়ন আনিস, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের ট্রেজারার লায়ন মোঃ আব্দুল্লাহ খালিদ, চেয়ারম্যান, লিও স্ট্যান্ডিং কমিটি, লায়ন মোঃ শহিদুল ইসলাম দিপু, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট লায়ন খান আখতারুজ্জামান-এমজেএফ, লায়ন শেখ মোস্তাফিজুর রহমান, লায়ন এম. সরোয়ার জাহান সোহেল, লায়ন নাদিয়া বেগম মল্লিকা, ইঞ্জি. মোঃ আনোয়ার হোসেন, লায়ন আবুল বাশার মিন্টু, লায়ন মাহবুবুর রহমান, গ্যাট (GET) এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম, লায়ন তাসলিম আহমেদ, লায়ন রায়হান উদ্দিন প্রমুখ।