স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংঙ্গারচর ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে টেংঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর গ্রাম সুশীল সমাজ ও সাধারণ জনগনের অংশগ্রহণে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সর্বস্তরের জনগণ আসছে ইউপি নির্বাচনে সমাজ সেবক হাজী -মোঃ মোদ্দাচ্ছের হক ‘কে সমর্থন করেন।

০৩ /০৭/২০২৬ খ্রিঃ রোজ শুক্রবার বিকেল ৪ টায় ভাটেরচর দেওয়ান আব্দুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবন এলাকায় এ নির্বাচনী সভার আয়োজন করা হয়। এতে টেংঙ্গারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর, বিশদ্রোন ভাটেরচর ও বড়ইকান্দি ভাটেরচরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. মোদ্দাচ্ছের হক। প্রবীণ সমাজসেবক হাজী ইসরাফিল খন্দকারের সভাপতিত্বে ও মোকাম্মেল মেম্বার এর সঞ্চালনায়
অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোল্লা মো. ছানাউল্লাহ , সমাজসেবক আলী আহমেদ মেম্বার, জি. এম. মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুল মতিন (রতন), গজারিয়া থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিন্টু খন্দকার, সমাজসেবক সোহেল মাসুদ, গোলাম ফারুক মাস্টার, আব্দুল হান্নান, নজরুল সিকদার, হান্নান মিয়া, কামাল হোসেন মেম্বার সাংবাদিক আমজাদ হোসেন, মো. মোস্তফা মোল্লা, সাবেক মেম্বার কামাল হোসেন, সমাজ সেবক শহিদ প্রধান, খোকন দেওয়ান, আক্তার মাষ্টার, সাখাওয়াত মাষ্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মোঃ মোদ্দাচ্ছের হক:-জাতি ধর্ম দল-মত নির্বিশেষে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে পূর্বের ন্যায় আমি আপনাদের পাশে! আপনারা আমার পাশে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে কাজ করতে হবে। যদি আপনারা সবাই সকল ভেদাভেদ ভুলে একত্র হয়ে আমার পূর্বের আচার-আচরণ এবং আমার সেবামূলক সর্ব দিক বিবেচনা করে আপনারা আমাকে সমর্থন করবেন আপনারা আমাকে সমর্থন করলে আপনাদের আশ্বাস পেলে আমি ইনশাল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে আপনাদের জয়ী করব সবাই আমার জন্য দোয়া করবেন আমি আবারো বলি এই নির্বাচন আপনাদের আর আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই। এই নির্বাচন শুধু আমার নয় এ নির্বাচন আপনাদের সবার।

সাধারণ জনগণ জানান:- মো. মোদ্দাচ্ছের হককে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন করে আগামী নির্বাচনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *