বন্যাকবলিত মানুষের পাশে সাবেক মেয়র লোকমান হাকিম ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ


দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
দোহাজারী পৌরসভার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দোহাজারী পৌরসভার সাবেক মেয়র ও আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মোঃ লোকমান হাকিম । গত ৯ জুলাই থেকে ১০ হাজার পরিবারের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা শুরু করেন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।দোহাজারী পৌরসভার সাবেক মেয়র ও ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মোঃ লোকমান হাকিম ও সহ সভাপতি মোঃ সোলাইমান এর সার্বিক তত্ত্বাবধানে ও তাঁদের উপস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় সাবেক মেয়র ও ফাউন্ডেশনের সভাপতি লোকমান হাকিম বলেন, দোহাজারী পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ হাজার পরিবারের জন্য এই সহায়তা বরাদ্দ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক উপকারভোগীর হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, শুধু বন্যা নয়—চিকিৎসা, জরুরি সহায়তা কিংবা যেকোনো মানবিক সংকটে অতীতের মতো ভবিষ্যতেও তিনি মানুষের পাশে থাকবেন। মানুষের সেবা করতে কোনো পদ-পদবির প্রয়োজন হয় না।সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি এই সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।
তিনি আরও উল্লেখ করেন, তাঁর মরহুম পিতাও আজীবন দোহাজারীর মানুষের কল্যাণে কাজ করেছেন। সেই মানবসেবার আদর্শ ও ধারাবাহিকতা বজায় রেখেই তিনি সবসময় মানুষের পাশে থাকতে চান। এবং চলমান এই উদ্যোগের মাধ্যমে হাজারো বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে।
বিতরণ কার্যক্রমে উপস্থিত বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের অন্যতম অঙ্গীকার। বন্যার কারণে যেসব পরিবার খাদ্যসংকট ও নানা দুর্ভোগের মধ্যে রয়েছে, তাদের সহায়তায় এই উদ্যোগ গ্রহণ করে থাকে এই ফাউন্ডেশন। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম এই ফাউন্ডেশন অব্যাহত রাখবে বলে তারা আশ্বাস প্রদান করেন।
খাদ্যসামগ্রী ও নগদ অর্থ গ্রহণকারী পরিবারের সদস্যরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগের সময় তাদের পরিবার বারবার আমাদের পাশে দাঁড়ানোর জন্য ফাউন্ডেশন সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এই সহায়তা তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *