Skip to content
-
সৈকত দাশ ইমন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পুনরায়যোগদানকৃত পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন।
বুধবার (১৫ জুলাই) সকালে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি ঝন্টু বিকাশ চাকমা পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিনকে ফুল দিয়ে বরণ করে নেন।
পুনরায়যোগদানকৃত পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন পৌরসভা কার্যালয় প্রবেশ করলে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন কর্মকর্তা- কর্মচারীরা।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী মোঃ নাঈম উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, লাইসেন্স পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান, কর আদায়কারী তপন কুমার শর্মা, সহকারী কর আদায়কারী মোহাম্মদ বেলাল, বাজার পরিদর্শক মোহাম্মদ শাখাওয়াত হোসাইন চৌধুরী, কঞ্জারভেন্সী সুপারভাইজার মোঃ জমির উদ্দিন, উচ্চমান সহকারী মোঃ মোবাশ্বের হোসেন, সহকারী কর আদায়কারী তৌহিদুল ইসলাম মামুন, কার্য সহকারী দিদারুল আলম, বৈদ্যুতিক হেলপার ওমর ফারুক রাশেদ, টিকাদান সুপারভাইজার মোঃ মাহবুবুর রহমান, ঠিকাদানকারী আইবীন আফরোজা, অফিস সহায়ক উত্তম কান্তি সেন, নৈশ প্রহরী মোঃ মোহাম্মদ মুছা, দারোয়ান মোঃ ইলিয়াছ, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কামাল হোসেন, রিদুয়ান হোসাইন রানা, আবু সাঈদ, মোঃ ইকবাল, মোঃ খালেদ, মোঃ রফিক, স্বপ্না মল্লিক প্রমূখ।
মতবিনিময় সভায় পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন কর্মকর্তাদের তথ্য ভিত্তিক বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ শেষে তাঁদেরকে নিবেদিত হয়ে আইন ও বিধি মোতাবেক নাগরিকসেবা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।
Post Views: 8