বান্দরবানে বন্যাদুর্গতদের মাঝে কাঠ ব্যবসায়ী সমিতির নগদ অর্থ বিতরণ


মোঃ শামীম হোসেন শিকদার ​বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতি (রেজিঃ নং বান্দ/৮২/৯৪)। সমিতির উদ্যোগে বন্যার্তদের মাঝে জরুরি নগদ ২০০০০০/ ২ লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
​বন্যাদুর্গতদের সাহায্যার্থে আয়োজিত এই অর্থ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হাজী আব্দুল বাশার, সাধারণ সম্পাদক জনাব মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ কাউসার।
​এ সময় সমিতির নেতৃবৃন্দ বলেন, স্মরণকালের এই ভয়াবহ বন্যায় বান্দরবানের অসংখ্য মানুষ কর্মহীন ও আশ্রয়হীন হয়ে পড়েছেন। সামাজিক দায়বদ্ধতা থেকেই কাঠ ব্যবসায়ী সমিতি ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে। আগামীতেও এই ধরণের মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ মহিউদ্দিন,দপ্তর সম্পাদক জনাব মোঃ সিরাজুল ইসলাম,ক্রিয়া সম্পাদক জনাব মোঃ জামাল উদ্দিন এবং নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল আরমান, মোঃ আসিফ, মোঃ আবু বক্কার ও মোঃ শামীম হোসেন সিকদারসহ সমিতির নির্বাহী সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপস্থিত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সমিতির নেতৃবৃন্দ নগদ অর্থ তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *