আইন সহায়তা কেন্দ্র (আসক) ও ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত


আবুল কালাম আজাদ :
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ও ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এক জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা, মানবাধিকার রক্ষা, আইনি সহায়তা কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভায় চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *