Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক স্বাধীন সংবাদ

নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

রোববার নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির পরিচিতি অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“পুলিশই জনতা, জনতাই পুলিশ”—এই স্লোগানকে সামনে রেখে ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং ১০ জন উপদেষ্টাসহ মোট ৩১ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছে।

অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুকে সভাপতি এবং মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগরকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত করতে এবং চুরি, ছিনতাই, দস্যুতা ও ডাকাতি দমনে তথ্য-উপাত্ত দিয়ে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *