সাতকানিয়ায় সংযুক্ত আরব আমিরাতের দাতা সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের অর্থায়নে ত্রাণ বিতরণ

আবদুল আজিজ:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঘাটিয়াঢেঙ্গা আলহাজ্ব সফিয়া মমতাজুল হক স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্যাকবলিত অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দাতা সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের অর্থায়নে এবং শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের তত্ত্বাবধানে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এর ধারাবাহিকতায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঘাটিয়াঢেঙ্গা আলহাজ্ব সফিয়া মমতাজুল হক স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিড়া, চিনি, লবণ, আলু, পেঁয়াজ, ওরস্যালাইনসহ বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।

এছাড়াও চট্টগ্রামের বাঁশখালী, কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, টেকনাফসহ সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করা হচ্ছে।

ত্রাণ সহায়তা পেয়ে অসহায় ও দুস্থ পরিবারগুলো শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালসহ সংশ্লিষ্ট দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *