Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে সালমান খান, ‘রাজনীতি নয়, কৃতিত্ব পাক শিক্ষার্থীরাই’ - দৈনিক স্বাধীন সংবাদ

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে সালমান খান, ‘রাজনীতি নয়, কৃতিত্ব পাক শিক্ষার্থীরাই’

বিনোদন ডেস্ক:

ভারতে চলমান প্রশ্নফাঁসবিরোধী শিক্ষার্থী আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানিয়ে বলেন, এটি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার সংকট—একে রাজনৈতিক রূপ দেওয়া উচিত নয়।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্কুলজীবনের একটি পুরোনো ছবি শেয়ার করে ৬০ বছর বয়সী এই অভিনেতা লেখেন, “প্রশ্নফাঁস অত্যন্ত গুরুতর একটি বিষয়। এটি সম্পূর্ণভাবে শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার সমস্যা। তাই এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ‘হাইজ্যাক’ করা উচিত নয়। আন্দোলনের সব কৃতিত্ব দেশের শিক্ষার্থীদেরই প্রাপ্য।”

শিক্ষার্থীদের ‘সাহসী’ বলে অভিহিত করে সালমান খান আশা প্রকাশ করেন, সরকার তাদের ন্যায্য দাবির প্রতি ইতিবাচক সাড়া দেবে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করে তুলবে।

তিনি আরও বলেন, ভারতের শিক্ষা ব্যবস্থা এমন মানসম্পন্ন হওয়া উচিত, যাতে শুধু দেশের শিক্ষার্থীরাই নয়, বিদেশ থেকেও শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য ভারতে আসতে আগ্রহী হয়।

এদিকে রাজধানী দিল্লিতে কাকরোচ জনতা পার্টি (সিজেপি)-এর ব্যানারে চলমান প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের প্রতি ইতোমধ্যে বলিউড ও সাংস্কৃতিক অঙ্গনের আরও কয়েকজন তারকা সংহতি প্রকাশ করেছেন। তাদের মধ্যে রয়েছেন ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা এবং রিতেশ দেশমুখ। তারা সবাই শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন।

প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে ভারতে চলমান আন্দোলন দিন দিন আরও জোরালো হচ্ছে। এ পরিস্থিতিতে জনপ্রিয় তারকাদের সমর্থন শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: ডিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *