Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
বেলুচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানে ১০ জন নিহত, আত্মঘাতী হামলাকারী আটক - দৈনিক স্বাধীন সংবাদ

বেলুচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানে ১০ জন নিহত, আত্মঘাতী হামলাকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১০ জন নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, নিহতরা ভারত-সমর্থিত ‘ফিতনা আল হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল খারেজি’ নামের সশস্ত্র গোষ্ঠীর সদস্য।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৪৮ ঘণ্টায় বেলুচিস্তানের সুরাবমাস্তুং জেলায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে মোট ১০ জন নিহত হন।

আইএসপিআরের তথ্যমতে, নিহতদের মধ্যে সাতজন সুরাবে এবং তিনজন মাস্তুংয়ে নিহত হয়েছেন। একই অভিযানে এক নারী আত্মঘাতী হামলাকারীকে জীবিত আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে সেনাবাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়, বেলুচিস্তানে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে সম্পূর্ণ নির্মূল এবং তাদের অবকাঠামো ধ্বংস করতে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, বেলুচিস্তানে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র গোষ্ঠীগুলো ভারতের সমর্থন পাচ্ছে। ইসলামাবাদের দাবি, খনিজসম্পদে সমৃদ্ধ এই প্রদেশকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যেই এসব গোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

তবে পাকিস্তানের এ অভিযোগের বিষয়ে ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: দ্য ন্যাশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *