Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
মনপুরায় দখলকৃত পৈতৃক জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন - দৈনিক স্বাধীন সংবাদ

মনপুরায় দখলকৃত পৈতৃক জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন

মো. আব্দুল গফুর সিকদার:

ভোলার মনপুরায় পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ তুলে জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ, সুষ্ঠু তদন্ত এবং আইনি সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নোমান চৌকিদার (৩৭)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মনপুরায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নোমান চৌকিদার অভিযোগ করেন, উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত তাঁর পৈতৃক একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তিনি মরহুম আজমিরুল হক (মানিছ ছুকানি)-এর ছেলে।

তিনি দাবি করেন, নুরনবী (৩৫), মো. এলাহি (৪৬) ও হোসেন (২৫) নামে তিন ব্যক্তি প্রায় চার বছর ধরে জোরপূর্বক ওই জমি দখল করে রেখেছেন। জমিটি উদ্ধারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেও কোনো প্রতিকার পাননি বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নোমান চৌকিদার বলেন, “আমি আমার পৈতৃক জমি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আইনি সহায়তা চাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা নির্ধারণ করে জমিটি দখলমুক্ত করার ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে দীর্ঘদিনের এ বিরোধের অবসান হবে।

এ বিষয়ে অভিযুক্ত নুরনবী, মো. এলাহি ও হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

জমির মালিকানা ও দখল-সংক্রান্ত অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট প্রশাসনের তদন্ত এবং আইনগত প্রক্রিয়া শেষে নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *