Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মোটরসাইকেল আরোহী - দৈনিক স্বাধীন সংবাদ

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মোটরসাইকেল আরোহী

মাসুদুর রহমান:

ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। আজ শনিবার (২৫ জুলাই) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, ধামরাইয়ের ইসলামপুর এলাকায় মহাসড়কের মূল লেনের পাশে একটি বাস বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। বাসটির পেছনে থাকা চলন্ত অবস্থায় প্রাইভেটকারটি বাসটি দেখে হঠাৎ ব্রেক করলে পেছনের আরেকটি কাভার্ডভ্যানও ব্রেক করে। কাভার্ডভ্যানটির পেছনে ছিল দুটি মোটরসাইকেল। এ সময় পেছনে থাকা আরও একটি স্বাধীনতা পরিবহনের মিনিবাস দ্রুতগতিতে এসে মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। ওই সময় ক্ষতিগ্রস্ত হয় চারটি পরিবহনই।

নিহতদের কাছে থাকা পরিচয়পত্র থেকে জানা গেছে, একজন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা। অপর নিহত সুজয় সাহা মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার ছেলে। তিনি উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। তারা দুজনই মামাতো-ফুফাতো ভাই।

ধামরাই থানার এসআই তারেক সাংবাদিকদের বলেন, সবগুলো গাড়িই ঢাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। তবে মূল কারণ হচ্ছে, নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা বাসটি। বাসটি দাঁড়িয়ে থাকায় পেছনের প্রাইভেটকারটি শেষ মুহূর্তে সেটি দেখতে পেয়ে হঠাৎ ব্রেক করে। পেছনের গাড়িগুলোও একইভাবে হঠাৎ ব্রেক করতে বাধ্য হয়। এভাবেই দুর্ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *