কুমিল্লা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক জিতু

 

মোঃআনজার শাহ:-

গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় নতুন প্রত্যয় নিয়ে কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন ২০২৬-এ নির্বাচিত হয়েছে নতুন নেতৃত্ব। সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এই নেতৃত্ব কুমিল্লার গণমাধ্যম অঙ্গনে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে।
নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক কাজী এনামুল হক ফারুক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইমতিয়াজ আহমেদ জিতু। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবীর জীবন।

এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তাওহীদ হোসেন মিঠু ও সাদিক হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেলোয়ার হোসাইন আকাইদ। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহ আলম সফি এবং দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ওমর ফারুকী তাপস। প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন রিপন চন্দ্র দাস। বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আসিফ হোসেন মান্না। সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দিলীপ মজুমদার।
কমিটির নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এইচ. এম. জাকারিয়া মানিক, রফিকুল ইসলাম চৌধুরী খোকন, ইয়াসমীন রীমা, খালেদ সাইফুল্লাহ এবং আনোয়ার হোসেন।

কুমিল্লা প্রেসক্লাবের নবনির্বাচিত এই নেতৃত্বকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। শুভেচ্ছাবার্তায় বলা হয়েছে, সাংবাদিকদের অধিকার, পেশাগত উৎকর্ষ এবং গণমানুষের প্রত্যাশা পূরণে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সাংবাদিক মহলের প্রত্যাশা, নবনির্বাচিত কমিটি ঐক্য, পেশাদারিত্ব ও নৈতিক সাংবাদিকতার চর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং কুমিল্লার গণমাধ্যমকে একটি শক্তিশালী ও দায়িত্বশীল অবস্থানে নিয়ে যেতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে গণমানুষের আস্থা অর্জন এবং সাংবাদিকদের কল্যাণে যুগোপযোগী উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে কুমিল্লা প্রেসক্লাব নতুন এক মাইলফলক রচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *