মোঃ নজরুল ইসলাম খোকন:
চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড ও চকরিয়া প্রবাসী ইউনিয়নের উদ্যোগে বরইতলী ইউনিয়নের চাঁদের বাপের পাড়ার কৃতী সন্তান এবং সমিতির সদস্য (সদস্য নং-২৬০) মরহুম শফিউল আলম মিজানের পরিবারের হাতে ৫৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সম্প্রতি মরহুমের পরিবারের কাছে এ সহায়তার অর্থ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক, সহ-সভাপতি আব্দুল খালেক, অর্থ সম্পাদক সাগরুল ইসলাম, সৌদি আরব শাখার সাবেক সভাপতি আলহাজ মিজানুর রহমান বাঙালি, সৌদি আরব শাখার সভাপতি আলহাজ বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হানিফ সংকেত সোহেল, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আমিন, বেলাল উদ্দিন, মোবারক হোসেন, শাহেদ হোসেনসহ সংগঠনের আরও সিনিয়র সদস্যরা।
বক্তারা বলেন, প্রবাসীদের পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতেই সংগঠনটি নিয়মিতভাবে অসহায় ও বিপদগ্রস্ত সদস্যদের পাশে দাঁড়িয়ে আসছে। ভবিষ্যতেও সংগঠনের সদস্য ও তাদের পরিবারের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মরহুম শফিউল আলম মিজানের পরিবারের সদস্যরা এ সহায়তার জন্য চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড ও চকরিয়া প্রবাসী ইউনিয়নের সকল সদস্য এবং সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।