বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এক অবিস্মরণীয় অধ্যায়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র-জনতার এই আন্দোলন পরবর্তী সময়ে বৃহত্তর গণআন্দোলনে রূপ নেয়। এর ধারাবাহিকতায় ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। পরবর্তীতে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে।
জুলাইয়ের এই আন্দোলন অনেকের কাছেই বৈষম্যবিরোধী সংগ্রাম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। অসংখ্য মানুষের আত্মত্যাগ, সাহস ও সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ প্রসঙ্গে দৈনিক স্বাধীন সংবাদ জানিয়েছে, পত্রিকাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই জনস্বার্থ, সত্যনিষ্ঠ সাংবাদিকতা এবং বৈষম্যবিরোধী চেতনা ধারণ করে পাঠকের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাধারণ মানুষের কথা তুলে ধরা এবং দেশ গঠনের ইতিবাচক উদ্যোগকে সামনে আনার অঙ্গীকারে পত্রিকাটি আজও অবিচল রয়েছে বলে জানানো হয়। এই ধারাবাহিকতাকেই তাদের এগিয়ে চলার মূল প্রেরণা হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ উপলক্ষে প্রতিবেদক, পাঠক, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানো হয়েছে। বার্তায় বলা হয়, জুলাইয়ের চেতনা যেন সমাজে ন্যায়, সাম্য, মানবিকতা ও দায়িত্ববোধকে আরও শক্তিশালী করে। এই আন্দোলনে নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়েছে।
লেখক:
মোঃ সেলিম মিয়াজি
সহ-সভাপতি, বরুড়া উপজেলা যুবদল