চট্টগ্রামে ডিসি ও এসপির সঙ্গে মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ

সঞ্জিত বনিক : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের অধীন চট্টগ্রাম বিভাগীয় ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির প্রতিনিধিদল চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা পুলিশ সুপারের (এসপি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শাহ কামাল, সদস্য সচিব ফয়সাল আহম্মদ বাবু এবং চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রতিনিধি হুমাইরা নাসরিন তুহিন।

প্রতিনিধিদল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হাতে কেন্দ্রীয় কমান্ড কর্তৃক অনুমোদিত চট্টগ্রাম বিভাগীয় ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদনের অনুলিপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। একই সঙ্গে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের ঐক্য, অধিকার ও কল্যাণে গৃহীত বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

প্রতিনিধিরা জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা হবে। মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ঐক্যবদ্ধ করা এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে বিভাগীয় কমিটি নিরলসভাবে কাজ করবে।

সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *