সূচকের মিশ্র প্রবণতায় ডিএসইতে লেনদেন অব্যাহত

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৫ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর প্রথম ঘণ্টায়, অর্থাৎ সকাল ১১টা ২ মিনিট পর্যন্ত প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯০৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে, ডিএসইএস (শরিয়াহ) সূচক ২ দশমিক ৫০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ১৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএস-৩০ সূচক ১ দশমিক ৭২ পয়েন্ট কমে ২ হাজার ২০০ পয়েন্টে নেমে এসেছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ৩৪৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *