রকিবুল হাসান (বাবুল):
মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের কৃতিসন্তান মুহাম্মদ মশিউর রহমান মিয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। তিনি ২৭তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা।
মুহাম্মদ মশিউর রহমান মিয়া শৈশব থেকেই নম্র, ভদ্র ও শান্ত স্বভাবের এবং সুশিক্ষায় শিক্ষিত হিসেবে এলাকায় পরিচিত। কর্মজীবনে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একজন চৌকস, সৎ, দক্ষ ও যোগ্য কর্মকর্তা হিসেবে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
তাঁর উপসচিব পদে পদোন্নতির খবরে মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন, শাখারপাড়সহ বিভিন্ন এলাকার মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
পদোন্নতির মাধ্যমে সরকারি প্রশাসনে তাঁর দায়িত্ব ও কর্মপরিধি আরও বিস্তৃত হয়েছে। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, তাঁর সততা, দক্ষতা, অভিজ্ঞতা ও মেধার মাধ্যমে তিনি প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং দেশ ও মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
মুহাম্মদ মশিউর রহমান মিয়ার পদোন্নতিতে রাজৈরের শাখারপাড় গ্রামসহ পুরো এলাকায় গর্ব ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর আগামী দিনের কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেছেন এলাকাবাসী, সহকর্মী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।