আবু সায়েদ:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর ২০২৬) লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপন, পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদের বিভিন্ন বিষয় ও মতামত তুলে ধরেন। জেলা পুলিশ পূজাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করে।