আমির হোসেন:
ঝালকাঠির নলছিটিতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাগর হাওলাদার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে নলছিটি থানাধীন সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাগর হাওলাদার নলছিটি উপজেলার মাদারঘোনা গ্রামের মোঃ তোফাজ্জেল হাওলাদারের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোদন্ডা গ্রামে অভিযান চালিয়ে সাগর হাওলাদারকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ওসি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। নলছিটি উপজেলাকে মাদকমুক্ত রাখতে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।