সিদ্ধিরগঞ্জে ১৩০ পুরিয়া হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ শামীম রেজার নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে ১৩০ পুরিয়া হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

১৮/০৮/২০২৬ খ্রি. রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমুলপাড়া বিহারী ক্যাম্প সাকিনস্থ বিহারী ক্যাম্পের ব্রিজ সংলগ্ন চীনা মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রাসেল (২৮)-কে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত চুন্নুর ছেলে এবং সনিয়া বেগমের সন্তান। তাঁর ঠিকানা সুমিলপাড়া বিহারী ক্যাম্প, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। এ সময় তাঁর হেফাজত থেকে ১০০ (একশত) পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

অপরদিকে, এসআই (নিঃ) মোঃ মনির হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় ১৯/০৮/২০২৬ খ্রি. ভোর ৫টা ৩০ মিনিটের সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমুলপাড়া বিহারী ক্যাম্প সাকিনস্থ বিহারী কলোনির পানির ট্যাংকির নিচে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ব্যবসায়ী সোয়েব আক্তার (২২) ও মোঃ সজিব খলিফা (২৬)-কে গ্রেপ্তার করা হয়। সোয়েব আক্তার মোঃ দুলাল মিয়ার ছেলে। তাঁর ঠিকানা মধ্য বাড্ডা, পোস্ট অফিস রোড, থানা-বাড্ডা, জেলা-ঢাকা। অপর আসামি মোঃ সজিব খলিফা আঃ খালেক খলিফার ছেলে। তাঁর স্থায়ী ঠিকানা নয়না, ইউনিয়ন-গুঠিয়া, থানা-উজিরপুর, জেলা-বরিশাল। বর্তমানে তিনি মধ্য বাড্ডা, পোস্ট অফিস গলি, মাসুম মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা-বাড্ডা, জেলা-ঢাকায় বসবাস করেন।

গ্রেপ্তার দুই আসামির কাছ থেকে ৩০ (ত্রিশ) পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ নিয়ে পৃথক অভিযানে মোট ১৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২টি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *