যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

মোহাম্মদ হোসেন সুমন:

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সিকদার পাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে নুরুল আজিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী কাজল আক্তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন।

অভিযোগকারী কাজল আক্তারের দাবি, বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্য তার ওপর চাপ সৃষ্টি করা হয়। পরিবারের পক্ষ থেকে চাহিদামতো যৌতুক দিতে না পারায় স্বামী নুরুল আজিম তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। সর্বশেষ তাকে অমানবিকভাবে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কাজল আক্তার বলেন, “যৌতুকের দাবিতে আমাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। আমি এ নির্যাতনের সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চাই।”

স্থানীয়দের ভাষ্য, পারিবারিক বিষয় নিয়ে একাধিকবার বিরোধের সৃষ্টি হয়েছে। তবে নির্যাতনের অভিযোগের বিষয়ে অভিযুক্ত নুরুল আজিমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ভুক্তভোগী কাজল আক্তার এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *