নাবিন আহমেদ:
কামরুজ্জামান ভূঁইয়া পেশাগত ভাবে সাংবাদিক হওয়ার কারনে আগে কিছুদিন আসামীর সন্ত্রাসীর কর্মকান্ড মাদক সেবন সহ বেচা বিক্রি সম্পর্কে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকায় সহ অনলাইন পত্রিকায় খবর প্রকাশ ও প্রচার করে।
আসামীরা হলেন: আবদুল্লাহ (২২) ও পিতা মাসুদ মোল্লা (৫০)।
ঘটনার সময় ও তারিখ : ১১/১০/২০২৪ইং তারিখ রোজ শুক্রবার সময় অনুমান সন্ধ্যা ৬.৩০ ঘটিকা।
পত্রিকায় নিউজ হওয়ার পর হইতে আসামীরা সাংবাদিক কামরুজ্জামান ভূঁইয়াকে বিভিন্ন ভাবে প্রান নাশের হুমকি দিয়া আসছে। উক্ত রুপ অবস্থায় আসামী আবদুল্লাহ ও মাসুদ মোল্লা সাংবাদিক কামরুজ্জামান ভূঁইয়ার মাধবপুরের ভাড়া বাসায় গিয়ে কয়েকবার প্রান নাশের হুমকি সহ সময় সুযোগে দেখে নেওয়ার হুমকি দেন।
আসামী আবদুল্লাহ ও মাসুদ মোল্লা পূর্ব পরিকল্পনা অনুযায়ী দীর্ঘ দিন যাবত সাংবাদিক কামরুজ্জামান ভূঁইয়াকে অনুসরন করতে থাকে। ঘটনার তারিখ ও সময়ে পূর্বে সাংবাদিক কামরুজ্জামান ভূঁইয়া তার মাধবপুর ভাড়া বাসা থেকে একটি পিকআপ ভ্যান ভাড়া করে করে কিছু মালামাল নিয়া ব্রাহ্মণবাড়িয়া বাড়িতে আসার সময় বিজয় নগরস্থ শ্যামলীঘাট হইতে চান্দুরার মধ্যবর্তী নির্জন স্থানে আসামী আবদুল্লাহ , মাসুদ মোল্লা অজ্ঞাত নামা ৭/৮ জন সন্ত্রাসী নিয়ে মটর সাইকেল সহ পূর্ব পরিকলপনা অনুযায়ী অপেক্ষা করতে থাকে।
সাংবাদিক কামরুজ্জামান ভূঁইয়া মালামাল সহ পিকআপ ভ্যানটি ঘটনার সময় ঘটনাস্থলে পৌছাইলে আসামী আবদুল্লাহ ও মাসুদ মোল্লা মোটর সাইকেল যোগে ও রাস্তায় দাড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
ড্রা্ইভার ভাড়াটিয়া পিকআপ ভ্যানের গতিরোধ করলে আসামী আবদুল্লাহ ও মাসুদ মোল্লা সাংবাদিক কামরুজ্জামান ভূঁইয়াকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং আসামী আবদুল্লাহ ও মাসুদ মোল্লা সাংবাদিক কামরুজ্জামান ভূঁইয়াকে বলে আমাদের বিরুদ্ধে পত্রিকায় নিউজ করেছ এর পরিনতি তোমাকে ভোগ করতে হবে বলেই আবদুল্লাহ এবং মাসুদ মোল্লা ও অজ্ঞাতনামা আসামীগনরা মিলে সাংবাদিক কামরুজ্জামান ভুইয়াকে টেনে হিছড়ে গাড়ী থেকে নামিয়ে দেশীয় অস্ত্র দেখিয়ে ও আবদুল্লাহ কিল ঘুষি মেরে জোড় পূর্বক সাংবাদিক কামরুজ্জামান ভুইয়ার ব্যবহৃত স্যাম সং A 52 মোবাইল যার মূল্য ৪০,০০০ হাজার টাকা ও পকেটে থাকা নগদ ৪৩,০০০ হাজার টাকা জোড় পূর্বক ছিনিয়ে নেয়।
মাসুদ মোল্লা পিকআপ ভ্যানে রক্ষিত সাংবাদিক কামরুজ্জামান ভূঁইয়ার ৫৬ ইঞ্চি LED টিভি যার মূল্য ৪০,০০০ হাজার টাকা তা ছিনিয়ে নেয়। উক্ত সময় ১নং সাক্ষী মাসুদ আহম্মেদ আসামীগনের কার্যক্রম বাধা প্রদানের চেষ্টা করলে মাসুদ মোল্লা তাহার বুকে পিঠে কিল ঘুষি মারে এবং তার ব্যবহৃত Vivo ২৬ মোবাইল ফোন সেট যার মূল্য ২২,০০০ হাজার টাকা তা জোর পূর্বক ছিনিয়ে নেয়।
তখন মাসুদ মোল্লা এই বিষয় হুমকি প্রদান করে যে, যদি উক্ত বিষয়ে যদি সাংবাদিক কামরুজ্জামান ভুইয়া কোন আইনগত পদক্ষেপ বা বিচার সালিশ করে তবে আমরা তোমাকে প্রানে হত্যা করে লাশ গুম করে ফেলবো বলেই সাংবাদিক কামরুজ্জামান ভুইয়া ভাড়া পিকআপ ভ্যানের ডান পার্শ্বের পিছনের চাকা ধারালো রামদা ও ডেগার দিয়ে ছিদ্র করেফেলে। অতপর আসামীগন পুনরায় সাংবাদিক কামরুজ্জামান ভুইয়াকে প্রান নাশের হুমকি দিয়ে মটর সাইকেল দ্বারা ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয় সাংবাদিক কামরুজ্জামান ভুইয়া ব্রাক্ষণবাড়িয়া আদালতে একটি মামলা করেন। যার নং: ১৮৬০ সালের দন্ড বিধি আইনের
৩৪/৩২৩/৩৪১/৩৪২/৩৮৬/৩৯১/৩৯২/৩৯৪/৩৯৫ ধারা । মামলাটি বর্তমানে বিজয় নগর থানায় তদন্ত চলছে। মামলা হওয়ার পরেও আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য সাংবাদিক কামরুজ্জামান ভুইয়াকে প্রাণ নাসক হুমকি দিচ্ছে।