অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জ জেলা শাখার ২৮তম বার্ষিক সম্মেলন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ খ্রি., নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব এ কে এম আবুল কালাম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলংকৃত করেন জনাব মোঃ ইসমাইল হোসেন।

সম্মেলনে বক্তারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সামগ্রিক কল্যাণ, তাঁদের অধিকার রক্ষা এবং সামাজিক সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মেধা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সমিতির সার্বিক কল্যাণ ও অগ্রযাত্রায় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে সমিতির জেলা শাখার বিপুলসংখ্যক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *