চুনতিতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক সীরাত মাহফিলের উদ্বোধন

কামরুল ইসলাম:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)-এর উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) চুনতি সীরাত ময়দানে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মাহফিলের সভাপতিত্ব করেন মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ। মাহফিলের উদ্বোধন করেন আওলাদে রাসুল (সা.) আলহাজ্ব মাওলানা সাইয়্যিদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী, খতিব, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, চট্টগ্রাম।

উদ্বোধনী মাহফিলে ওয়ায়েজ করেন আলহাজ্ব মাওলানা জয়নুল আবেদীন, সহকারী অধ্যাপক, তাফহিমুল কুরআন আলিম মাদ্রাসা, খুরুশকুল, কক্সবাজার। তাঁর আলোচনার বিষয় ছিল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবৃত্তান্ত, নবুয়তপূর্ব জীবন, শৈশব-যৌবন এবং পারিবারিক ও সামাজিক অবস্থান।

এ ছাড়া মাওলানা আশরাফুল মোস্তফা বিন নুরী, সহ-সুপার, মিশকাতুল মিল্লাত দাখিল মাদ্রাসা, পৌরসভা, চকরিয়া, কক্সবাজার—‘নবী করীম (সা.)-এর শুভাগমন উপলক্ষে পূর্ববর্তী নবী-রাসুলদের ভবিষ্যদ্বাণী’ বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাক আহমদ। উদ্বোধনী সভায় আরও বক্তব্য দেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক ও উপ-কমিটির প্রধান সমন্বয়ক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত।

এ সময় বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাহফিলের মিডিয়া কার্যক্রম পরিচালনা করেন তৈয়বুল হক বেদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *