বিশেষ প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী এবং দৈনিক স্বাধীন সংবাদ-এর অষ্টগ্রাম প্রতিনিধি এ আর সুমন।
এক শুভেচ্ছা বার্তায় সাংবাদিক এ আর সুমন বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন সমগ্র মানবজাতির জন্য রহমত, শান্তি ও কল্যাণের বার্তা বহন করে।
তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, চরিত্র ও আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। তাই রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করে অসহায় মানুষের কল্যাণে কাজ করা এবং পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও তাঁর সুন্নাহ অনুসরণের মধ্যেই একজন মুমিনের জীবনের প্রকৃত সৌন্দর্য নিহিত। তাঁর দেখানো শান্তি, ন্যায়, দয়া, ক্ষমা ও মানবতার পথ অনুসরণ করাই হোক আমাদের অঙ্গীকার।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতা বজায় রাখার আহ্বান জানান।
সবশেষে সাংবাদিক এ আর সুমন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর উসিলায় মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা এবং সর্বস্তরের মানুষের কল্যাণ ও মঙ্গল কামনা করেন।